1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নওগাঁর সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার দেখা হয়েছে

এনামুল হক,নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“শান্তি-শৃঙ্খলা নিরাপত্তায় সর্বত্র আমরা”স্লোগানকে সামনে রেখে সাপাহার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার আই-হাই ইউনিয়নের আশড়ন্দ গ্রামে সমসংখ্যক ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গত ২০ আগস্ট শুরু হয়। এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষে আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সমাপনী বক্তব্য ও সনদ প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এ সময় আই-হাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউজ্জামান (টিটু) মাস্টার, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা আক্তার সহ আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা-দলনেত্রী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর বক্তব্যের মাধ্যমে জানা যায়,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওই গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা,প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা,প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, জঙ্গি দমনবিষয়ক আলোচনা, কৃষি, বৃক্ষ রোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারবিষয়ক আলোচনা, গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০