1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার স্মার্ট টিসিবি কার্ডে পণ্য যাচ্ছে আড়াই লাখের বেশি পরিবারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৫০৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

স্মার্ট টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি সেবা পাচ্ছে কুমিল্লার আড়াই লাখের বেশি পরিবার। প্রতিমাসে এসকল পরিবারে যাচ্ছে সরকারের বিশেষ সুবিধা ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য। কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,প্রতি মাসে কুমিল্লা জেলায় এই স্মার্ট টিসিবি কার্ডের উপকারভোগী-দুই লাখ ৬৪ হাজার ৭৪৭ জন। ১৩ আগস্ট কুমিল্লা সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে উপকারভোগীর মাঝে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এতে জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে। এই প্যাকেজে চাল ৩০ টাকা করে ৫ কেজি ১৫০টাকা,সয়াবিন তেল ২লিটার ২০০ টাকা ও মসুর ডাল ২কেজি ১২০টাকা। প্রতিজন উপকারভোগীর বিপরীতে একটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা। কুমিল্লা জেলায় ১৭টি উপজেলা,৮টি পৌরসভা,একটি সিটি কর্পোরেশন ও ১৯৬টি ইউনিয়নে টিসিবি’র কার্যক্রম চলমান আছে। কুমিল্লায় ২১৫ জন ডিলারের মাধ্যমে সারা জেলায় এ কার্যক্রম চলছে। এই মাসে এখন পর্যন্ত ৫০ দশমিক ৬৩ শতাংশ পণ্য বিতরণ শেষ হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাকি পণ্য উপকারভুগীদের মাঝে বিতরণ শেষ করা হবে। কুমিল্লার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আলেখারচর গ্রামের উপকারভুগী মোজাম্মেল হক বলেন,জিনিসপত্রের দাম বাড়ার কারণে কৃষি কাজ করে আর সংসার চলছিল না। পরে চেয়ারম্যান অফিসে গিয়ে টিসিবি কার্ড করি। এখন প্রায় অর্ধেক দামে জিনিসপত্র পাচ্ছি। অন্তত ছেলে মেয়ের পড়াশোনা চলছেন। কুমিল্লা সিটি কর্পোরেশন ১৩ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ চর্থা গ্রামের বাসিন্দা রিনা বেগম জানান,তেলের দাম বাড়ায় চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু টিসিবি কার্ডে তেল পাচ্ছি। তবে সকল জিনিসপত্র আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। অনেকের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি। তাদের হিমশিম খেতে হচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান বলেন,জাতীয়ভাবে সারাদেশে এই কার্যক্রম চলছে। উপকারভোগীর সংখ্যা নির্ধারিত। যদি সরকারিভাবে আরও সংখ্যা বাড়ায় তাহলে আমরা অবশ্যই তা নিয়ে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০