1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪৪১ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত মো.রিফাত হোসেন(২১) সোনাইমুড়ী পৌরসভার পূর্ব পাড়ার নূরু মিয়ার নতুন বাড়ির নূরু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার(৩১ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী। এর আগে,গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাইমুড়ী মাছ বাজারের বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী শিবলু জানান,নিহত রিফাত তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। সে বাবার ব্যবসা পরিচালনা করত। প্রতিদিনের ন্যায় বুধবার সারাদিন বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ কাজ করছিল সে। রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিফাত। এরপর দোকানের সার্টার নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয় রিফাত। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওসি আরও জানান,কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০