1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র আনা ঠেকাতে সতর্ক বিজিবি: কুমিল্লায় মহাপরিচালক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪৬০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, বিষ্ফোরক বা সন্ত্রাসীরা যাতে না আসতে পারে সে জন্য সারাদেশের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। যাতে আইন শৃংখলা পরিস্থিতির কোন অবনতি না হয়। নির্বাচন উপলক্ষে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে কাজ করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম,এনডিসি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সেক্টরের আওতাধীন কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালক বৃহস্পতিবার সকালে বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল,প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি’র কুমিল্লা সেক্টর দপ্তর ও কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এসময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপন করেন এবং সেক্টর কমান্ডারের ব্রিফিং গ্রহণ করেন। এরপর তিনি বিজিবি’র কুমিল্লা সেক্টরের সকল পর্যায়ের অফিসার ও সৈনিকদের সাথে মতবিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।ব্যাটালিয়ন পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক বিবিরবাজার বিওপি এবং বিবিরবাজার আইসিপি পরিদর্শন করেন। তিনি বিবিরবাজার আইসিপিতে পৌঁছালে বিএসএফ গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। বিজিবি মহাপরিচালক সেখানে উপস্থিত সকল পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও বিএসএফ জওয়ানদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। বিজিবির মহাপরিচালক পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার,কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়ক,কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০