1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম কোরপাই এলাকার ট্রাক টার্মিনালের সামনের পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির(৩৫) লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই ট্রাক টার্মিনাল এর সামনের একটি পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ স্থানীয় লোকজনের বরাদ দিয়ে জানান যে এলাকাবাসী দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম কে পুকুরে এক ব্যক্তির লাশ ভাসছে এখবর দিলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে এস আই রুহুল আমিন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য
প্রেরণ করে। নিমসার বাজারের ব্যবসায়ী, এম মামুন, রিক্সা চালক হাসান আহামেদ সহ আরও অনেকে জানিয়েছে যে গত ৩-৪ দিন ধরে তারা বাড়ি আসা যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত কোরপাই ট্রাক টার্মিনালের সামনের পুকুরের পানিতে প্রায় দাড়িয়ে থাকত। এছাড়া স্থানীয় ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনেও তাকে ঘুরা ফেরা করতে স্থানীয় লোকজন দেখেছে।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। অপর দিকে কুমিল্লা থেকে পিবি আই এর ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম স্থানীয় লোকজন এর বরাদ দিয়ে বলেন কোরপাই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তিনি মারা গেছে। এঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০