1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪০৪ বার দেখা হয়েছে

এনামুল হক,নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ গোলাম মওলা’র সাথে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রধান, ও সুশীল সমাজের লোকজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ আগস্ট সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে গণ শুনানি ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মওলা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকির সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (পঃ পঃ) কর্মকর্তা রুহুল আমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত, সকল ইউপি চেয়ারম্যান,উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রধান, ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০