1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৮৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার গোবিন্দপুর রেলগেটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকাল তিনটায় নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বড় ভাই জাহিদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন। ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু মাদকসহ অন্যান্য কারণে তার বড় ভাইয়ের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতো বলে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে সোমবার দুপুরে জাহিদের বাড়িতে গিয়ে মাসুম বাকবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয়। তারা দুজন গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার সন্তান। ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়,জাহিদ কে ধারালো কিছু দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করা হয়েছে। এছাড়া তার মাথায় পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে বলে দেখা গেছে। নিহত জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া জানান, গোবিন্দপুর এলাকায় তাদের জায়গা সম্পত্তি ও বাড়ি নিয়ে জাহিদ ও মাসুমের প্রায়ই ঝগড়াঝাটি হত। সোমবার আমি অফিসে থাকাকালীন সময়ে স্থানীয়রা আমাকে ফোনে জানায় মাসুম আমার বাবাকে মেরে ফেলেছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক রকিবুল ইসলাম (তদন্ত) জানান,জাহিদ ও মাছুম দুই ভাই ই মাদকাসক্তের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। তারা সাজাপ্রাপ্ত হয়ে আবার ছুটেও এসেছে। তবে আজকের ঘটনা কি নিয়ে তা তদন্ত চলছে। এছাড়া ঘটনাটি যেহেতু রেললাইনে সেহেতু জিআরপি পুলিশ এ বিষয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০