1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মেঘনায় নৌকা ডুবি: ১৬ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মো.শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড স্থানীয় জেলেদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে। এর আগে, গতকাল ক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা যায়,বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। মেঘনা নদীল মাঝ পথে আসলে ইঞ্জিনচালিত নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। তাৎক্ষণিক হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। পরে শনিবার সকাল ৭টার দিকে ঘটনার ১৬ ঘন্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড নিখোঁজ শ্রমিক শাহজাহানের মরদেহ উদ্ধার করে। হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,মরদেহ তমরদ্দি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০