1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় খাদ্যবান্ধবের ৩০০ বস্তা চালসহ গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৫২ বার দেখা হয়েছে

মিরু হাসান,ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় খাদ্যবান্ধবের ৩০০ বস্তা চালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গাবতলী উপজেলার বাগবাড়ি কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷
বৃ্হস্পতিবার বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার। গ্রেপ্তারকৃতরা হলেন,বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চা পাড়ার ট্রাক চালক রোহান হাসান,একই উপজেলার চান্দাই গ্রামের ট্রাকের হেলপার নিরব ইসলাম ও গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের ইউনুস আকন্দ। পুলিশ জানান,গাবতলী উপজেলার বালিয়াদীঘিতে গ্রেপ্তার ইউনুস আকন্দের বাড়ি থেকে ট্রাকে করে ৩০০ বস্তা খাদ্যবান্ধব চাল নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে উপজেলার বাগবাড়ি কদমতলী এলাকা থেকে ট্রাকে ৩০০ বস্তা চালসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়। ট্রাকে খাদ্যবান্ধবের প্রতিটি ৩০ কেজি ওজনের ২৭৬টি এবং ৫০ কেজি ওজনের ২৪ বস্তা চাল ছিল। তিনি আরও জানান,চালগুলো তারা কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০