1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা: আটক ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কের পাশে আধা শতাংশ জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে মোতাল্লিব মুন্সি (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌরশহরের মহেষপুর সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় নিহতের দুই ভাই মোবাই মুন্সি (৪০)ও আরিফ মুন্সি (২৮)আহত হয়েছেন। তাঁরা মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে। স্থানীয়রা জানান,ওই এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন আধা শতক জমির মালিকানা নিয়ে আব্দুল মান্নান ও মোতাল্লিবের বিরোধ চলছিল।আজ সকালে উক্ত জমিতে নির্মাণকাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোত্তালিবসহ তার ভাইয়েরা বাধা দেন। এ সময় দু পক্ষের মাঝে মারামারি শুরু হয় প্রতিপক্ষের এলোপাতাড়ি লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোত্তালিব মুন্সি। আহত দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাত হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নানসহ তাঁর স্ত্রী রাশিদা বেগম,ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০