1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

প্রাইভেটকার ব্যাক দিতে ট্রেনের ধাক্কায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইভেটকার ব্যাক দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম কাজী আবদুল কুদ্দুস (৬৬)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার নিলসাই গ্রামের কাজী মিন্নাত আলীর ছেলে এবং পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। সোমবার(২১ আগস্ট) সকালের দিকে কুমিল্লার নিলসাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে,গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী টু বজরা রেলপথের গণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়,উপজেলার গণিপুর এলাকার চৌমুহনী টু বজরা রেলপথ সড়ক সংলগ্ন গণিপুর এলাকায় নিজের বাসা ছিল নিহত সাবেক পুলিশ কর্মকর্তা কুদ্দুসের। তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে সেখানে বসবাস করতেন। গতকাল সন্ধ্যার দিকে তিনি বাসা থেকে নিজে প্রাইভেটকার নিয়ে বের হচ্ছিলেন। তখন অসাবধানতাবশত প্রাইভেটকারটি ব্যাক দিতে গিয়ে গণিপুর এলাকার চৌমুহনী টু বজরা রেললাইনে উঠে যায়। এতে আটকা পড়ে প্রাইভেটকার। এ সময় ঢাকা স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক(এসআই)আবুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০