1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ার আদমদীঘিতে আজিজার হত্যা মামলার আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪৪৮ বার দেখা হয়েছে

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার

বগুড়ার আদমদীঘিতে আজিজার হত্যা মামলার আরেক আসামী ফরিদ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৯ আগস্ট) রাতে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নওগাঁ জেলার পোরশা উপজেলা এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত আসকর আলীর ছেলে।

রবিবার দুপুরে দায়েরকৃত মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গত ৯ আগষ্ট জমিজমা বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনায় আজিজার রহমান খুন হয়। এ ঘটনায় নিহত আজিজার স্ত্রী আসিরন বাদী হয়ে রিপন ও ফরিদ সহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরেই প্রধান আসামী ফরিদের ছেলে রিপনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে ফরিদসহ আর ২ জন আসামী আত্মগোপনে থাকেন। গত শনিবার রাতে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নওগাঁ জেলার পোরশা উপজেলার একটি জায়গা থেকে মামলার দ্বিতীয় আসামী ফরিদ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। পরে দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত বাকী আসামীদের ধরার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৮ আগষ্ট উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আজিজার ও আজিজুলের সঙ্গে একই গ্রামের মৃত আসকর আলীর ছেলে ফরিদ মন্ডলের পারিবারিক বিষয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে আবারও গালিগালাজ ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ইট ও লাঠি দিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এতেকরে ঘটনাস্থলে গুরুত্বর আহত হন আজিজার রহমান।
এসময় স্থানীয়রা আজিজারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতে মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০