1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা,যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো.শরীফ উদ্দিন ওরফে হৃদয়(২৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে।
রোববার(২০ আগস্ট) বিকেলের দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার চর হাজারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায় , গত শুক্রবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া পেলে ঘর থেকে একা বের হন গৃহবধূ(২৭)। ওই সুযোগে হৃদয় ঘরে ঢুকে লুকিয়ে থাকে। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গৃহবধূর শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় শনিবার বিকালে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার করে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০