1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল নারীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪১৪ বার দেখা হয়েছে

মিরু হাসান,ষ্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার(১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বীরপলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোমেনা বিবি ধুন্দার গ্রামের মৃত বুলু মিয়ার স্ত্রী। জানা গেছে,সকাল ৯টার দিকে উপজেলার ধুন্দার গ্রাম থেকে হেঁটে মেয়ের বাড়িতে যাওয়ার পথে বীরপলি বাজার এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন,অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক নারী মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০