1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

তিতাসে নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) স্থানীয়রা উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত শিশুর নাম মোঃ আরিয়ান হোসেন সায়মন (৭)। উপজেলার কলাকান্দি গ্রামের উত্তর পাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে । স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারীর ছাত্র ছিল সে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত আরিয়ান সায়মন গত বুধবার(১৬ আগস্ট)বিকালে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার (১৮ আগস্ট) ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি(জিডি)করেন তার মা খোরশেদা বেগম। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সকালে বালুর মাঠে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে,কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০