1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাইবোনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে একসঙ্গে ভাইবোনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা যৌথ অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। শুক্রবার(১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গুণবতী ইউনিয়নের ঝিকড্ড গ্রামের আনিসুর রহমানের মেয়ে আনিকা রহমান অনন্যা(১৮) ও ছেলে তানভীর রহমান(১৬)। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার নুর জালাল প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নানাবাড়িতে বেড়াতে আসেন আনিকা রহমান অনন্যা ও তানভীর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে মামাতো ভাইদের সঙ্গে নিয়ে তারা মোট ছয়জন খাটরা গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হন। দুপুর ১২টার দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায়। এসময় তাদের সঙ্গে থাকা চারজন সাঁতরিয়ে প্রাণে বাঁচলেও সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান অনন্যা ও তানভীর। খবর পেয়ে গ্রামবাসী উদ্ধার অভিযানে নামেন। দীর্ঘসময় অভিযান চালিয়ে তানভীর রহমানকে উদ্ধার করা হয়। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিকেল পৌনে ৫টার দিকে আনিকা রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০