1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৬৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। নাঙ্গলকোট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) দেবাশীষ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ অফিস আদেশ অবিলম্বে কার্যকরের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে বলেও বলা হয়েছে। এ বিষয়ে নাঙ্গলকোট চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম বলেন,ওসি মো. ফারুক হোসেনকে নিয়মিত বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান ওসি ফারুক হোসেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন। ওই অনুষ্ঠানে ওসি ফারুক হোসেন বলেন,‘নাঙ্গলকোটের মানুষ গণহারে ওনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। এরপর তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা- সমালোচনা শুরু হয়। এরই মধ্যে বদলির এই আদেশ আসলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০