1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোহনপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৩৪ বার দেখা হয়েছে

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহি অফিসার আয়েশা সিদ্দিকা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আব্দুস সালাম।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাদক ব্যবসা ও সেবনের ব্যাপারে কঠোর সমালোচনা করেন এবং বলেন, উপজেলায় কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে একচুল ও ছাড় দেওয়া হবেনা। সে হোক জনপ্রতিনিধি বা রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি তাদের আইনের আশ্রয়ে নিতে পুলিশকে অগ্রনী ভুমিকা রাখতে হবে।অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলাকে মাদক মুক্ত,বাল্য বিবাহ,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অবৈধ যানবাহন,স্কুল/কলেজ চলাকালীন সময়ে ড্রেস পরে উপজেলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবাধ বিচরণ বন্ধ, চুরি, ছিনতাই রোধ, কিশোর গ্যাং, ইভটিজিং বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, টিটিসি অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা,থানা সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ নন্দি, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র, মৌগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন বিম্বাস, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী,রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন,স্থানীয় প্রেসক্লাবের গণমাধ্যমকর্মী সাদিকুল ইসলাম স্বপন,রুবেল সরকার, মোঃ শাহীন সাগর প্রমুখ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০