1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালীতে মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে মাদরাসার ছাদে খেলা করার সময় পড়ে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালের দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা জামিয়া আবু বকর সিদ্দিক মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম(১৩) জেলার সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের গনুর বাপের বাড়ির সিদ্দিক উল্লার ছেলে এবং একই মাদরাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যার দিকে মাদরাসা ভবনের ছাদে খেলা করছিল আরিফুল ইসলাম। এ সময় পা-পিছলে ভবন থেকে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুত্বর আঘাত লাগে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,,মারা যাওয়া শিক্ষার্থী ওই মাদরাসার আবাসিক ছাত্র ছিল। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে জানতে একাধিকবার বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির মুঠোফোনে কল করা হলেও তিনি ফোনে রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০