1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চরভদ্রাসনে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৪৩৭ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় রুবেল মণ্ডল(২৮) নামের এক ওমান প্রবাসী নিহত হয়েছেন।
মঙ্গলবার(১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গী সরদার বাড়ি সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সোহান মণ্ডল (২২) নামের আরও একজন আহত হয়েছেন। রুবেল মণ্ডল উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামের খলিল মণ্ডলের ছেলে। তিন মাসের ছুটি নিয়ে ওমান থেকে তিনি বাড়িতে এসেছিলেন। আহত সোহান একই গ্রামের আইয়ুব মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করেন। সোহান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রুবেল ও সোহান মোটরসাইকেলে করে চরভদ্রাসন যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সরদার বাড়ি সেতুর পাশে পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রুবেল মারা যান।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, নিহত ওই যুবকের পরিবার থেকে কোনো আইনি ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন। এছাড়া ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০