1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালীতে হ্যান্ড টলি চাপায় ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪১১ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.জয়নাল আবেদীন (৪৫) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর বাগ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সমিতির বাজারের একজন মুদি দোকানদার ছিলেন।
স্থানীয় বাসিন্দা ইয়াছিন রনি জানায়,ব্যক্তিগত কাজে জয়নাল দুপুর পৌনে ২টার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে পরিষ্কার বাজার থেকে আটকপালিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই হ্যান্ড টলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ার মরদেহ উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পালিয়ে যাওয়া চালকসহ হ্যান্ড টলি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০