1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

তালতলীতে ৪৮তম জাতীয় শোক দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪০৯ বার দেখা হয়েছে

মল্লিক জামাল

তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগষ্ট তালতলী উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান,দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যজ ধারন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল আহসান,যুবলীগের আব্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহবায়ক মোঃ কামাল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন,ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মিনহাজুল আবদিন মিঠু,প্রমুখ।

এছাড়াও তালতলী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা আওয়ামীলীগ লীগ,যুবলীগ,যুব মহিলা লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগসহ বিভিন্ন সরকারি/বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা ৭টি ইউনিয়নে মিলাদ মাহাফিল,দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০