1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় হত্যা মামলার পলাতক ৩ আসামীসহ ৪ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৮০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে পুলিশ বিশেষ আভিযান চালিয়ে একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ আগস্ট) গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আগেরদিন রোববার রাত ব্যাপী কুমিল্লার লাকসাম এবং পাশবর্তী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতারা হলো, উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রিয়াং গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে মো. আবদুর রহিম হত্যা মামলার (জিআর নং-৭৬/১৫) গ্রেপ্তারী পরোয়ায়ানাভূক্ত পলাতক আসামী একই গ্রামের নুরুল হুদার ছেলে ফারুক মিয়া, মৃত আসলাম মিয়ার ছেলে মহরম আলী এবং মৃত কালা মিয়ার ছেলে আবদুল মান্নান। এ ছাড়া, অপর একটি জিআর মামলার (নং-১১১/১৮ ) গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী শ্রীয়াং গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন পুলিশ।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রিয়াং গ্রামে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে মো. আবদুর রহিম খুন হয়। ওই খুনের ঘটনায় লাকসাম থানায় একটি মামলা (জিআর ৭৬/১৫) রুজু করা হয়। ওই মামলায় কুমিল্লার আদালত কর্তৃক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হলে কারা আদালতে হাজির না হয়ে পলাতক থাকে। অবশেষে পুলিশ ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক তিন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

লাকসাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চন্দন দাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পন না করে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মাহফুজ একটি হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক তিন আসামীসহ মোট ৪ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০