1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় আবারও ৮০ জনের ডেঙ্গু শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার সোমবার বেলা ১টায় এতথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী রবিবার (১৩আগস্ট) সকাল ৯টা থেকে সোমবার(১৪আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষা করানো ৮০টি নমুনা ডেঙ্গু শনাক্ত হয়েছে।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০জন,মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন,জেনারেল হাসপাতাল দুই জন,সদর দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মনোহরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, মালিগাওস্বাস্থ্য কমপ্লেক্সে চারজন,মেডিকেল সেন্টার দুইজন,ট্রমা হাসপাতালে চারজন,তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন,চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন।ডেঙ্গুর বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে সেবা নেয়া রোগীর সংখ্যা ১৪৮৮জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ১৫৫ জন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০জন,তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন,চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন,ট্রমা হাসপাতালে চারজন,বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন,দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, মেডিকেল সেন্টার দুইজন,মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,জেনারেল হাসপাতাল দুইজন, মালিগাও স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন,সদর দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মনোহরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন,ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চলে আসুন। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন। বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। কোথাও পানি জমে থাকতে দেবেন না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০