1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

হয়রানি থেকে বাঁচতে মা এর বিরুদ্ধ মেয়ের সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪১১ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি

ষড়যন্ত্র ও হয়রানি থেকে বাঁচতে মা ও নানার পরিবারের বিরুদ্ধে এক কলেজ শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেছে। ঐ শিক্ষার্থীর নাম সাদিয়া নওশাদ একা। তিনি রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের নওশাদ আলীর মেয়ে।
১৪ আগষ্ট(সোমবার) বিকাল ৪ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন,গত জুলাই মাসের ২৭ তারিখে সাংসারিক বনিবনা না হওয়ায় বাবা নওসাদ আলী ও মা দিলারা খাতুনের মধ্যে তালাক হয়। তালাকের পর আমাকে (মেয়ে) দখলে নিতে বাবা ও মা এর মধ্যে চরম বাকবিতন্ডা হয়। কিন্তু আমি আমার বাবার সাথে থাকার কথা জানালে আমার উপর চরম অত্যাচার করে মা দিলারা খাতুন ও নানার পরিবার। এক পর্যায়ে আমাকে ব্যাপক মারধর করা হয়েছে। তারপরও আমাকে দখলে নিতে ব্যর্থ হলে আমার মা দিলারা খাতুন বাদী হয়ে গত ১২ আগষ্ট ২৩ তারিখে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগে বলা হয়েছে আমাকে অপহরন করেছে আমার বাবার পরিবার। যেটা সম্পুর্ণ মিথ্যা,বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। বাবা ও মা এর মধ্যে তালাক হওয়ায় আমার মা, খালা,মামাতো ভাইবোন আমার বাবার থেকে একটি ফ্ল্যাট বাড়ি ও নগদ দশ লাখ টাকা দাবি করে। আমি আমার বাবার সাথে থাকতে চাইলে তারা আমাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে এসময় বাড়ি হতে ৫০/৬০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা মূল্যের স্যামসাং এস ২২ আল্ট্রা মডেলের মোবাইল ফোন নিয়ে চলে যায় যা আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখলে পাওয়া যাবে। ঘটনার পর থেকে আমার ও আমার বাবার পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমার মা এর পরিবার। যা অত্যন্ত নিন্দিনীয়। আমার বাবা ব্যবসায়ীক কাজে দেশের বাইরে থাকার কারনে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই আমি আমার বাবার সাথে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০