1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৯০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদরের নুরপুর হাউজিং এস্টেট এর স্বপ্নের ছায়া বাড়ির উত্তর পার্শ্বে নির্মাণাধীন পরিত্যক্ত ছাদ বিহীন বিল্ডিংয়ের সামনে জঙ্গলের ভিতর থেকে ৫০ কেজি গাঁজাসহ মোহাম্মদ হাসান জিসান(২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন। আটক হওয়া মোহাম্মদ হাসান জিসান সদরের কুচাইতলী এলাকার আব্দুল হালিমের ছেলে। থানা পুলিশ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ নুরপুর হাউজিং এস্টেট স্বপ্নের ছায়া বাড়ির উত্তর পার্শ্বে নির্মাণাধীন পরিত্যক্ত ছাদ বিহীন বিল্ডিং এর সামনে জঙ্গল এর ভিতর থেকে মোহাম্মদ হাসান জিসানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হইতে খাঁকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৫ পোটলার ভিতর থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু হানিফ অপু (৩৪) নামের আরেক যুবক পালিয়ে যায়। অপু কাটাবিল সর্দার বাড়ির শাহজাহান মিয়ার ছেলে। গ্রেফতার হওয়া মোহাম্মদ হাসান জিসান এর বিরুদ্ধে পূর্বের মাদক,ডাকাতিসহ ৭টি মামলা এবং পলাতক আসামী আবু হানিফ অপুর বিরুদ্ধে পূর্বের অস্ত্র, মাদক, মারামারির ১১টি মামলা বিচারাধীন আছে।
এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০