1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডিমের দাম বেশি নেওয়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪৭৮ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ব্রয়লার মুরগির ডিমের দাম লাগামহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার(১২ আগস্ট) দুপুরের দিকে জেলার চৌমুহনী বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাওছার মিয়া। ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে,ডিমের বাজার ও কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণে শনিবার দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়,এক পিস ডিম ১২ টাকা ৫০ পয়সা নেওয়ার কথা থাকলে ১৩ টাকা ৫০ পয়সা নিচ্ছে দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। অপরদিকে,বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়ায় ইব্রাহিম বাণিজ্যালয়,হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরবর্তীতে ভোক্তা অধিকার আইনে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা,বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়,হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল সদস্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০