1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ অন্ধকার জয় করে আলোর পথে আছে এলজিআরডি মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪৪১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশ অন্ধকার জয় করে আলোর পথে আছে। আমাদের উন্নয়নের নকশাও করা আছে- শুধু সবাই সবার দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা খুব সময়ে গড়ে তুলতে পারবো। সারা পৃথিবীতে আজ যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে, সে তুলনায় বাংলাদেশ এখনো ঠিক আছে। আমাদের শুধু দীর্ঘ মেয়াদি উন্নয়ন প্রকল্প গুলো দেখলে হবে না- দেখতে হবে আমাদের গ্রামগঞ্জেও সমান ভাবে উন্নয়ন হচ্ছে। শনিবার (১২ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৬তম বার্ষিক পরিকল্পনা দুইদিনব্যাপি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।

কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি- বার্ড সম্পর্কে মন্ত্রী বলেন, চাইলে কুমিল্লা বার্ড আরো ভালো করতে পারে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে যদি বার্ড যুক্ত হয় তাহলে আরো শক্তিশালী ও দায়িত্বশীল কাজ করা সম্ভব। এখান থেকে যদি দারিদ্র্য বিমোচন, আয় বৃদ্ধি ও সাধারণ মানুষের জীবন মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়া যেতে পারে। গত ৫ বছরের জন্য যে সব প্রকল্প নেয়া হয়েছে বলে আমি দেখলাম তা খুব উল্লেখযোগ্য বলে মনে হয় নি।
সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলন শেষ হবে আগামীকাল রোববার।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এফ এম আব্দুল মঈন। এর আগেই পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. হামিদা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক হারুন অর রশিদ মোল্লা। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, সারাদেশে বার্ডের ন্যায়ে চারটি একাডেমি প্রতিষ্ঠা করছে সরকার। সরকারের কর্ম পরিকল্পনায় প্রতিটি জেলা একটা করে একাডেমি স্থাপন পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ কৃষিকে আধুনিক উন্নয়নে বার্ডের অবদান অপরিসীম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০