1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় মহাসড়কের বাস থেকে পিস্তল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৯৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যাত্রীবাহী বাস থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার (১১ আগস্ট) গভীর রাতে জেলার নাঙ্গলকোটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে তল্লাশির সময় এ অস্ত্রের চালান টি উদ্ধার করে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সদস্যরা। শুক্রবার (১১ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন,লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই ও মো.মোস্তফা কামাল বৃহস্পতিবার গভীর রাতে ফোর্সসহ জেলার নাঙ্গলকোটে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী গামী সাগরিকা পরিবহনে তল্লাশীর সময় বাসে একটি কালো রংয়ের হাত ব্যাগ দেখতে পান। হাত ব্যাগটি দেখতে পেয়ে বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে ব্যাগটি যাত্রীদের কারও বলে স্বীকার না করায় ব্যাগটি তল্লাশি করে ভেতরে একটি লোহার তৈরি পিস্তল ও ম্যাগাজিন পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তলটিতে ইংরেজিতে লেখা আছে ‘মেড ইন ইতালি’। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, হাইওয়েতে যাত্রী ও চালকের সার্বিক নিরাপত্তা এবং যানজট নিরসনের পাশাপাশি কুমিল্লা হাইওয়ে পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার,মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বদ্ধ পরিকর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০