1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বার পৌরসভার প্রথম মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক

দেবীদ্বার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামীলীগ থেকে নির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ১নং ওয়ার্ডের কামরুন্নাহার,২নং ওয়ার্ডের শামীমা আক্তার ও ৩নং ওয়ার্ডের শারমিন আক্তারসহ সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডের মোঃ আব্দুল কাদের, ২নং ওয়ার্ডের মোঃ আমির হোসেন, ৩নং ওয়ার্ডের সৈয়দ নাঈমুল হোসেন,৪নং ওয়ার্ডের মোঃ আবুল হোসেন, ৫নং ওয়ার্ডের মোঃ আবুল বাশার সরকার, ৬নং ওয়ার্ডের মোঃ আব্দুল আলিম, ৭নং ওয়ার্ডের মোঃ বাছির উদ্দিন,৮নং ওয়ার্ডের মোহাম্মদ মজিবুর রহমান ও ৯নং ওয়ার্ডের মাওলানা আবু সাঈদ উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন।
শপথ বাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলাতানাসহ অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য,গত ১৭ জুলাই পৌরসভা নির্বাচনে সাইফুল ইসলাম শামীম ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নারিকেলগাছ প্রতিকের মোঃ আবুল কাসেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট। ৪ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হন মেয়র শামীম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০