1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোহনপুরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী

রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ভিকটিম(৪১) বাদী হয়ে অভিযুক্ত সাবেক স্বামী মোঃ সামসুল (৫৫)কে আসামি করে বুধবার (৯আগষ্ট) রাতে মোহনপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। সামসুল উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিফলা গ্রামের একজন কৃষক ও মৃত আনু বাঘা’র ছেলে।
ঘটনার বরাতে ভিকটিমের ভাগিনা একই গ্রামের মিজান বলেন, আসামী সামসুর সাথে তার খালা ভিকটিমের বিয়ে হয়েছিল। ৫ বছর আগে সাংসারিক বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। কিছুদিন যাওয়ার পর সামসুল তার খালাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নিয়মিতই ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করত এবং বিয়ের প্রলোভন তাকে নিয়মিত ধর্ষণ করত।
ভিকটিমকে বিয়ে করবে সে কালক্ষেপন করতে থাকে ৯ আগস্ট বুধবার ঘটনার দিন রাত সাড়ে আট টার দিকে সামসুল ভিকটিমের বাড়িতে প্রবেশ করলে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসি।
এদিকে খবর পেয়ে সামসুর বড় ছেলে লালচানসহ পরিবারের লোকজন জোরপূর্বক তার বাবা সামসুলকে ঘটনাস্থল থেকে ছিনিয়ে নেয় এবং তাকে পালাতে সাহায্য করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত ওসি হরিদাস মন্ডল জানান, এ ব্যাপারে উপজেলার হরিফলা গ্রামের ভিকটিম(ওই নারী) বাদী হয়ে সামসুল নামে একজনকে আসামি করে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ভিকটিমকে শারিরীক পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে ধর্ষন মামলা হওয়ার ১২ ঘন্টার মধ্যে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল ১০ আগস্ট বৃহস্পতিবার ধর্ষক সামসুলকে ত্রিমোহনী হতে গ্রেফতার করে মোহনপুর থানায় সোপর্দ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০