1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি: গ্রেফতার ১,উদ্ধার হয়নি লুন্ঠিত মালামাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪০৩ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে এক বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনার তিন দিন পরও লুন্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
গ্রেফতার আমির হোসেন কিরণ (৩৮) উপজেলার চরমটুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালিশা টোলা গ্রামের তালেমান হাজী বাড়ির ডা.গোলাম কবিরের ছেলে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন,গতকাল বুধবার বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। গত সোমবার রাতের দিকে তাকে উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাড়ি লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে।
ভুক্তভোগী ইসমাইল হোসেন বাবুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার। তিনি বলেন, কিছু দিন আগে আমি গ্রামের বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করি। ওই ভবন নির্মাণ কাজ শেষ করতে আমি কিছু টাকা দেনা হয়ে পড়ি। রোববার দিবাগত রাত ১টার দিকে আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আসার সময় গ্রামের ঋণ পরিশোধ করতে আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। রোববার রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত আমার বিল্ডিংয়ের সামনের দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা চালায়। বিষয়টি আমি বুঝতে পেরে আমার রুম থেকে বের হয়ে একটু সামনে আসলেই দেখি ডাকাতেরা ভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকে গেছে। তাৎক্ষণিক তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ঘরের আসবাবপত্র ও স্টিলের আলমারির তালা ভেঙে আমার বিধবা বোনের গরু বিক্রির আড়াই লাখ টাকাসহ নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা, ৫-৬ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, লুন্ঠিত মালামাল উদ্ধারে ওই ডাকাতকে রিমান্ডে এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০