1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

হোমনাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫১৮ বার দেখা হয়েছে

আইয়ুব আলী হোমনা

কুমিল্লার হোমনাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বুধবার সকাল ৯টায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে হোমনা উপজেলার অবশিষ্ট ৩৩টি পরিবারের মাঝে দলিলপত্র বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে হোমনা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো। বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ১২৩টি উপজেলাকে ভূীমহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এর মধ্যে হোমনাসহ কুমিল্লার ৬টি উপজেলাকেও ভূমিহনি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানটি হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে উপজেলাবাসীর জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রচার করাহয়। উপজেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ।
ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড.মো.নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমী) ইউছুফ হাসান,ওসি জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষক,আওয়ামীলীগ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।

যাচাই বাছাই করে হোমনা উপজেলায় মোট ২১৮ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে চিহ্নিত করা হয়। এর আগে তিন ধাপে ১৮৫টি পরিবারকে দলিলপত্রসহ ভূমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজ বাকী ৩৩টি পরিবারকে দলিলপত্রসহভূমি ও গৃহবুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোমনাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণাকরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০