1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় মনিরুল ইসলাম হত্যা মামলায়, ৪ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩এর বিচারক রোজিনা খান। এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আসামিরা হলেন জগতপুর গ্রামের আবদুল মালেক, মফিজুল ইসলাম,আবু ইউসুফ ও খোকন মিয়া।
মামলা সূত্রে জানা যায়, সম্পত্তির ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের
নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী কনু মিয়ার বাকবিতণ্ডা চলে। এই ঘটনাকে কেন্দ্র করে কনু মিয়া দলবল নিয়ে ২০০৩ সালের ৩১ আগস্ট নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এ সময় নজরুল ইসলামের ভাই মনিরুল ইসলাম গরুর দুধ বিক্রি করার জন্য বুড়িচং বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আবদুল মালেক, মফিজুল, ইউসুফ, খোকনরা দেশীয় অস্ত্র দিয়ে মনিরুলকে কুপিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ১৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় সাজাপ্রাপ্ত ৪জনই পলাতক। মারা গেছেন কনু মিয়া, আবদুল মতিনসহ তিনজন আসামি। অন্যদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০