1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নওগাঁয় প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৫১ বার দেখা হয়েছে
  • মিরু হাসান,ষ্টাফ রিপোর্টার

নওগাঁর রাণীনগরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকা থেকে অভিযুক্ত রহিদুল ইসলাম ওরফে ভোলতা্কে (৪৫) গ্রেফতার করেছে।গ্রেফতার রহিদুল উপজেলার আমিরপুর গ্রামের সাবের আলীর ছেলে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী গৃহবধু জানান, তার স্বামী বিদেশে থাকার সুবাদে শ্বশুর বাড়ীতে থাকতেন। গত ২৪ জুলাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আমিরপুর গ্রামের রহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় চিৎকার করতে থাকলে লোকজন ছুটে আসলে রহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় গত ৪ আগষ্ট গৃহবধুর শ্বাশুড়ি বাদী হয়ে রহিদুলকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকা থেকে রহিদুলকে গ্রেফতার করে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রহিদুলকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০