1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

পলাশবাড়ীতে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস,এম রফিকুল ইসলাম রিপন, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আলতাফ হোসেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা,সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,পলাশবাড়ী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,পলাশবাড়ী এস.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান,জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,যুবমহিলালীগের সভাপতি কল্পনা বেগমসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় নারীদের মাঝে উপজেলা মহিলা বিষয়ক অফিসের থেকে সেলাই মেশিন ও নগদ অর্ত বিতরন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর সোহেল মিয়া। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে এদিন বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০