1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় আবারও জমিসহ ঘর পাবে ৭৪৫টি পরিবার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৯০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলায় আরও ৭৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হবে সোমবার (৭ আগষ্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসির সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান জানান, জেলার ১০ উপজেলার ৭৪৫টি গৃহহীন পরিবারকে ৭৪৫টি ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালভাবে এটি উদ্বোধন করবেন। জেলায় ইতোমধ্যে ৪৭২৬টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।
আগামী বুধবার (৯ আগষ্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী এক যোগে ৪র্থ পর্যায়ে এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান ডিসি খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান সিনিয়র সহকারী কমিশনার ইমদাদুল হক তালুকদার জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, অশোক বড়ুয়া, আবুল কাশেম হৃদয়,গাজীউল হক সোহাগ,এনামুল হক ফারুক, হুমায়ন কবির রনি,বাহার রায়হান,মাহাবুব আলম বাবু, মোতাহের হোসেন মাহবুবসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০