1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মাদক বিক্রেতা ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দিতে পুলিশ ডেকে মুন্না মিয়া (৩৩) নামের এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ ধরিয়ে দিয়েছেন মা। আজ রবিবার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রাম থেকে ৩ পিস ইয়াবাসহ মুন্না মিয়াকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার লিটন মিয়াজীসহ এলাকার লোকজন জানান, মুন্না নারায়ণগঞ্জে থাকত, ক’বছর হয় এলাকায় এসে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ে। তার কারণে এলাকার যুবসমাজ নিয়ে চিন্তিত, তাই আমরা সামাজিকভাবে কয়েকবার বসে তাকে সতর্ক করেছি। কিন্তু কোনো কাজে আসেনি। আজ তার মা পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দিয়েছে।
মুন্ন মিয়ার মা কুলসুম আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্না ইয়াবা-ফেনসিডিল সেবন করে তার মাকে মারধর করত। আজ সে ঘরে ইয়াবা সেবন করার প্রস্তুতি নিলে তার মা নিজে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজনের উপস্থিতে ৩ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ মুন্নাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০