1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

লরি উল্টে কন্টেইনারের নিচে প্রাইভেটকার ,প্রাণে বাঁচল ৪ যাত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া কন্টেইনার বোঝাই লরির নিচে চাপা পড়ে একটি প্রাইভেট কার।
শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রাইভেট কারে থাকা লোকজন গগনবিদারী চিৎকার শুরু করে এবং আশেপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ছুটে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়।
ফায়ার সার্ভিস কুমিরার সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে। আল্লাহর রহমতে প্রাইভেট কারে থাকা কারও তেমন সমস্যা হয়নি। শিশুসহ ৩ জন একেবারে অক্ষত অবস্থায় ছিল। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০