1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অস্ত্র,গুলি ও ম্যাগাজিনসহ কাউছার হোসেন(৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত (৪ আগস্ট) দিবাগত রাতে সদর দক্ষিণ থানাধীন সালমানপুর এলাকা অবৈধ মাদক উদ্ধার অভিযানকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১১ সিপিসি) গ্রেফতার করে।
এসময়ে গ্রেফতারকৃত আসামির দেহ ও তার সঙ্গে থাকা প্রাইভেটকার তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামি জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সালমানপুর গ্রামের মৃত আ: আজিজ এর ছেলে কাউছার হোসেন(৩৮)। এসময় আগ্নেয়াস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা,চোরাকারবারি,চাঁদাবাজি, টেন্ডারবাজি,ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আধিপত্য বিস্তার করা। সে বিভিন্ন সময়ে অস্ত্র ভাড়া হিসেবেও প্রদান করে বলে স্বীকার করেন। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০