1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে দুর্ধর্ষ চুরি,স্বর্ণালঙ্কার লুট আহত প্রবাসীর স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাত ৩টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের পানা উল্লাহ হাজী বাড়ির সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।
এসময় চোরের দল নগদ ৮লাখ ৮৯ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ জায়গা সম্পত্তির দলিলপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ সময় চোরদের প্রহারে মারাত্মক আহত হয়ে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী মরিয়ম আক্তার নিপা।
খবর পেয়ে শুক্রবার দুপুরে দিকে দেবীদ্বার সরকারি হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে দেবীদ্বার থানা পুলিশের একটি দল।
শুক্রবার দুপুরে প্রবাসী জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন, আমি একজন বৈধ স্বর্ন ব্যবসায়ী।
বৃহস্পতিবার বিকেলে দিকে আমার পাঠানো একটি স্বর্নের ভার (যার ওজন ১০ ভরি) সোনা উপজেলার কংশনগর বাজারের ন্বর্ন ব্যবসায়ী ফরহাদের দোকানে বিক্রি করে ৮লাখ ৮৯ হাজার টাকা নিয়ে আমার স্ত্রী মরিয়ম বেগম নিপা আমার নিজ বাড়িতে যায়।
এদিন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে আমার ঘরে ডুকে রক্ষিত সোনা বিক্রির পুরো টাকা ও আমার জায়গাজমির দলিলপত্রসহ আমার স্ত্রীর ব্যবহৃত আরো ১০ ভরি স্বর্ন লুট করে ঘরের সব আসবাবপত্র তছনছ করে। এতে আমার স্ত্রী বাধা দিলে চোরের দল আমার স্ত্রীকে বেদম প্রহার করে। বর্তমানে আমার স্ত্রী দেবীদ্বার সরকারি হাসপাতলে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণধর জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০