1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে কুইজ প্রতিযোগীতা ও বৃক্ষরোপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৫১ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল, নীলফামারী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু’র আত্মজীবনীর উপর স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩রা আগষ্ট) দুপুরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ কেয়ার গ্রুপের আয়োজনে ১৫ দিন ব্যাপী কার্যক্রমের ১ম দিনের কার্যক্রম পরিচালিত হয় ।

বিদ্যালয়ের সভাপতি মো: বদরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: মোফাজ্জ্বল হোসেন শাহ্।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো: আবুল হাশেম , মো: মোয়াজ্জম হোসেন সরকার, লালবাহাদুর রায়, ধনেশ্বর মল্লিক , সুবাস রায়, পারুল আক্তার, অনিমা দাস, শিল্পি রানী, রেজওয়ান নুর, রামকৃষ্ণ রায়, ভিলেজ কেয়ার লাইব্রেরীর সভাপতি আমজাদ হোসেন, গ্রুপের সদস্য রবিউল ইসলাম , মৃত্যুনঞ্জয় রায়, মামুন ইসলাম, নাইম ইসলাম, মুস্তাকিম ইসলাম, বিপ্লব রায়, রায়হান ইসলাম সুজন রায় প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়।

প্রসঙ্গত ভিলেজ কেয়ার গ্রুপের উক্ত কার্যক্রম আগামী ১৫ ই আগষ্ট পর্যন্ত ১০টি বিদ্যালয়ে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০