1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় বড় ভাই হত্যা মামলায় বোন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৫৭ বার দেখা হয়েছে

মিরু হাসান,ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় আপেল হত্যা মামলায় তার বোনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে সোনাতলা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম শাবানা বেগম। তিনি সোনাতলার ভেলুরপাড়া এলাকার শাকিল মিয়ার স্ত্রী এবং আপেলের ছোট বোন। বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার চাঁন মিয়ার ছেলে আপেল খন্দকারের ছোট বোনকে বিয়ে করে ভেলুরপাড়ায় ঘরজামাই থাকতেন। শাকিল বিভিন্ন ধরনের মাদক সেবন করে বাড়িতে অশান্তি করতেন। গত ১৭ জুলাই রাতে বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে আপেল খন্দকার থামাতে যান। এ সময় শাকিল তাঁর স্ত্রীর বড় ভাই আপেল খন্দকারের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আপেল খন্দকারকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরেরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন৷ সেই মামলায় শাবানা বেগমও আসামি।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনাতনা থানার ওসি সৈকত ইসলাম বলেন,’আপেল হত্যা মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব। আসামিকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০