1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় অগ্নিকাণ্ডে কৃষক দগ্ধ, গরুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪১১ বার দেখা হয়েছে

মিরু হাসান,ষ্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনট উপজেলায় মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে শহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের দগ্ধ হয়েছেন। এসময় তার বাড়ির ঘোয়ালঘরে পালিত ১টি গরু পুড়ে মারা গেছে এবং আরো ১টি গরু দগ্ধ হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী কৃষক শাহাদৎ হোসেনের ১টি ঘর পুড়ে গেছে। এতে ২ কৃষকের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার দুপুরের দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রন বাঁধের পাশে আটাচর হঠাৎ পাড়ায় পরিবার পরিজন নিয়ে বসবাস করেন শহিদুল ইসলাম ও শাহাদৎ হোসেন। তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার রাতে বাড়ির গোয়ালঘরে ২টি গরু বেধে রাখেন শহিদুল ইসলাম। গোয়ালঘরের মশা তাড়ানোর জন্য রাতে কয়েল জ্বালিয়ে দেন।
এ অবস্থায় রাত প্রায় সাড়ে ৩টার দিকে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে মহুর্তের মধ্যে গোয়ালঘরে রক্ষিত ১টি গরু ও গোয়ালঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। অন্য ১টি গরুর শরীরের প্রায় ৫০শতাংশ পুড়ে গেছে। গোয়ালঘরের আগুন নেভানোর চেষ্টাকালে কৃষক শাহাদৎ হোসেন দগ্ধ হয়েছেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশী কৃষক শাহাদৎ হোসেনের একটি ঘর ও ঘরে রক্ষিত বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন বলেন, বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য সরকারী সহায়তার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০