1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সিরাজগঞ্জে চোরাই মোটরসাইকেল চক্রের ২ সদস্য র‍্যাবের হাতে আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৬০২ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী,জুয়ারি,মাদক ব্যবসায়ী,খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম,অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০১ আগষ্ট (মঙ্গলবার) রাত ১২.১০ ঘটিকায় র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিং স্টেশন এর ভিতরে দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ০১ টি চোরাই মোটর সাইকেলসহ চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাদের সাথে থাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন আশরাফুল ইসলামের ছেলে সবুজ (২৩) ও সুরমান আলী মন্ডলের ছেলে সোহেল রানা (২৫) উভয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের কাশীনাথপুরের গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০