1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

লাকসামে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় দুই বোনের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪০০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রাম এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের শহীদুল ইসলামের মেয়ে নাবিলা আক্তার মণি (১৪) ও হাফসা আক্তার মিলি (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম নরসিংদী জেলা সদর এলাকায় ব্যবসার সুবাধে পরিবার নিয়ে সেখানে বসাবস করে। নিহত দুজন নরসিংদী জেলা সদরের একটি স্কুলের ৬ষ্ঠ ও ৪র্থ শ্রেণিতে পড়তো। বাড়িতে নতুন ঘর উঠানো উপলক্ষ্যে তারা বাবা-মায়ের সাথে বেড়াতে এসেছিলো। বুধবার পুনরায় তাদের নরসিংদী চলে যাওয়ার কথা ছিলো। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় দুই বোনের। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পানিতের ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ। স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুরে মণি ও মিলিসহ তিনজন ওই পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মণি ও মিলি পানিতে তলিয়ে গেলে তাদের সাথে থাকা অপরজন এসে বাড়ির লোকদের খবর দেয়। পরে লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে দু’জনের মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০