1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ১৩ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার রিপোর্টার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৫৫৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় হত্যার ১৩ বছর পর বিশেষ অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মজনু মিয়াকে(৪০)গ্রেফতার করেছে র‌্যাব-১১। গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার(১ আগস্ট)সকাল সাড়ে ৮টায় সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে তাতে গেফতার করে র‌্যাব-১১,সিপিসি-২ এর সদস্যরা।
গত ২৮ জুলাই ২০১০ বিকালে কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিমকে (৩৫) আসামী মজনু মিয়া(৪০)ও কবির মিয়া তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। উক্ত ঘটনার চারদিন পরে ০২ আগস্ট দুপুরে বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্ণিত মামলার রুজুর দীর্ঘ ১৩ বছর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্ধেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী মজনু মিয়া ও কবির মিয়াকে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডাদেশ দেন এবং একই সাথে তাদের ২০ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করেন।
কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার হোমনা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০