1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৭৫ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুরের ফরিদগঞ্জে খেলার ছলে পানিতে ডুবে শিশু নূরজাহান (৫) ও নূহা (৪) দুই বোনের মৃত্যু।
পরিবারের লোকজনের আর্তনাদ। একই সাথে দুই সন্তানকে হারিয়ে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে।
৩১ জুলাই সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নূরজাহান ও নূহা পাটওয়ারী বাড়ির কাউছার পাটোয়ারীর মেয়ে।
দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছেন।
তাদের মা নাজমা বেগম চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়েরা আমার কাছে গোসল করার জন্য আসে আমি বলেছিলাম তোমরা ঘরের মধ্যে গোসল খানায় গোসল কর।
তারা বললো,না গোসল খানায় গোসল করবো না। আমরা পুকুরে গোসল করবো। তখন আমি তাদের বলেছি মা কিছুক্ষণ পর জোহরের আজান দিবে তারপর তোমাদের গোসল করিয়ে দিব।
তিনি আরো জানান, এরই কিছুক্ষণ পর,বাড়ির এক মুরুব্বি গোসল করতে এসে উনি পানিতে নামলে পায়ের সাথে ধাক্কা লাগে। তিনি উঠিয়ে দেখেন আমার দুই পরী পানিতে ডুবে আছে।
উনারা চিৎকারে আমরা ঘর থেকে বের হয়ে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০