1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মুরাদনগরে অভিনব কায়দায় পিকআপ বোঝাই গাঁজাসহ চালক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪০২ বার দেখা হয়েছে

রায়হান চৌধুরী,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা বাজার থানাধীন ৩৫ কেজি গাজাঁ বোঝাই পিকআপ গাড়ীসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণুপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সসের সামনে থেকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত গাড়ি চালক মনির হোসেন(৩৬) বি-বাড়িয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা হইতে চাপিতলা-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই ওবায়দুলের নেতৃত্বে এক দল পুলিশ চাপিতলা-বিষ্ণুপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সস’র সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় নীল হলুদ রং এর (চট্ট-মেট্টো নং ১১-২৫২৪) নাম্বারের গাড়িটি তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আজ সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০