1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে আজ ৩১ জুলাই সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুশান্ত কুমার মাহাতো,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলম,এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা গোবিন্দলাল দাস,দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল,বিটিভি প্রতিনিধি আবেদুর রহমান স্বপন,বাসস প্রতিনিধি সরকার মো.শহিদুজ্জামান,প্রথম আলোর সাহাবুল শাহিন তোতা,আর টিভির ফেরদাউস জুয়েল,প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন, গ্লোবাল টিভির আতিকুর রহমান আতিক বাবু, সময়টিভির এসএম বিপ্লব,ইত্তেফাকের তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল,ঢাকা পোস্টের রিপন আকন্দ, দৈনিক প্রথম খবর পত্রিকার স্ট্যাফ রিপোটার আশরাফুল ইসলাম,আশিকুর রহমান শাওন,সঞ্জয় সাহাসহ অন্যান্যরা।
এ মতবিনিময় নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান,গাইবান্ধার জনগণের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে তিনি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেইসাথে তিনি সমাজের গঠন মূলক ও দেশের উন্নয়ন মূলক কাজে সাংবাদিকদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান। এবং পূর্বের ন্যায় সকলের জন্য জেলা প্রশাসক দরজা সব সময় খোলা থাকার লক্ষে প্রতি সপ্তাহে দুই দিন গণশুনানীর কার্যক্রম চলমান রাখার হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,গাইবান্ধা জেলার নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি এর আগে মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০